পুলিশের বিশেষ অভিযান, সারা দেশে গ্রেপ্তার ১৬৮৩

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর ২০২৫, ০৯:৩২ পিএম


পুলিশের বিশেষ অভিযান, সারা দেশে গ্রেপ্তার ১৬৮৩

ছবি- সংগৃহীত

ত ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৬৮৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময়  একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ছাড়াও এক রাউন্ড গুলি ও ৫টি রামদা জব্দ করেছে পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ১২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে অন্যান্য অপরাধে আরও ৫৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

Ads