তফসিলের আগেই ৭০ ভাগ আসনে সবুজ সংকেত পাচ্ছে বিএনপির প্রার্থীরা
১১ অক্টোবর ২০২৫, ০১:২৩ পিএম
ছবি- সংগৃহীত
নিশ্চিত প্রার্থী হিসেবে কারা পাবেন বিএনপির সবুজ সংকেত এমন আলাপে সরগরম রাজনীতির মাঠ। মনোনয়ন প্রত্যাশীরাও জনসমর্থন নিজের পক্ষে নিতে সর্বোচ্চ চেষ্টায় ব্যস্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পুরোদমে প্রস্তুতি চলছে দলটিতেও। আসনভিত্তিক প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়া প্রায় শেষ। একক প্রার্থী নির্ধারণে গুরুত্ব দিচ্ছে দলটি। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই একক প্রার্থীদের ‘সবুজ সংকেত’ দিতে পারে বিএনপি।
জরিপে এগিয়ে থাকা মনোনয়নপ্রত্যাশীদের বিষয়ে আরও বিস্তর খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রায় ৭০ শতাংশ আসনে সম্ভাব্য একক প্রার্থীর তালিকা দলটির হাইকমান্ডের কাছে।ইতোমধ্যে প্রত্যেক আসনের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছেন দায়িত্বশীল নেতারা। সম্ভাব্য প্রার্থী ও সংশ্লিষ্ট বিভাগ, জেলা, উপজেলার শীর্ষ নেতাদের সঙ্গেও কথা বলছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনের মাঠে ডোর টু ডোর প্রচার-প্রচারণায় গতি আনতেই সুনির্দিষ্ট প্রার্থীকে সবুজসংকেত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে দলের মাঠপর্যায়ের নেতা ও সম্ভাব্য প্রার্থীদের মতামতকেও গুরুত্ব দেওয়া হয়েছে। মাঠপর্যায়ের মতামত আমলে নিয়েই বিএনপির হাইকমান্ড শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে সবুজসংকেত দেবে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আগামী নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত। একক প্রার্থীর তালিকা প্রস্তুত করা হচ্ছে। কবে নাগাদ সম্ভাব্য প্রার্থীদের সবুজসংকেত দেওয়া হবে, সেটা নিয়েও আলোচনা হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নীতিনির্ধারকরা এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবেন।’