প্রধান উপদেষ্টা এখন সময় এসেছে কঠিন সিদ্ধান্ত নেওয়ার- সংবিধান বিশেষজ্ঞ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৪ মে ২০২৫, ১০:৩৫ এএম


প্রধান উপদেষ্টা এখন সময় এসেছে কঠিন সিদ্ধান্ত নেওয়ার- সংবিধান বিশেষজ্ঞ

 

ন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত না নিয়ে প্রধান উপদেষ্টাকে কঠিন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিক। সেই সঙ্গে প্রধান উপদেষ্টাকে সঠিক এজেন্ডায় থাকার বিষয়টি মনে করিয়ে দিয়েছেন তিনি। আর জানিয়েছেন, এতে জাতি আপনাকে চিরকাল শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে।

শুক্রবার রাতে (২৩ মে) ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. তুহিন মালিক।

তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনার উদ্দেশ্যে বলেছিলাম, আপনি বৈশ্বিক পরিমণ্ডলের খেলোয়াড়। কিন্তু দেশীয় ম্যাচ খেলার জন্য কতটা অভিজ্ঞ? আপনি এনজিও পথিকৃৎ। আপনি সবকিছু এনজিও-এর চোখে কিংবা পশ্চিমার চোখে দেখলে দেশের মাঠের খেলায় হেরে যাবেন। নিশ্চিত।’

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘বলেছিলাম, সঠিক এজেন্ডায় থাকুন। রাউন্ড দা উইকেট বল করুন। আমরা আপনাকে কোনভাবেই হারাতে চাই না।’

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিক লিখেছেন, ‘এখন সময় এসেছে কঠিন সিদ্ধান্ত নেওয়ার।’ সেই কঠিন সিদ্ধান্তগুলো কেমন সেটাও জানিয়েছেন তিনি।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিক দেওয়া পয়েন্টগুলো-

গাছের মরা ও পোকায় ধরা পাতাগুলোকে ছেঁটে ফেলুন। সর্বদলীয় জাতীয় কনভেনশন ডাকুন। দ্রুত সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট দিনতারিখ ঘোষণা করুন।

এই এজেন্ডাগুলো বাস্তবায়ন হলে জাতি প্রধান উপদেষ্টাকে চিরকাল শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে বলেও জানান ড. তুহিন মালিক।
 

Ads