সীমান্ত জেলার এসপিদের সতর্ক থাকার নির্দেশ- আইজিপি

নিজস্ব প্রতিবেদক

০৭ মে ২০২৫, ০৭:৫০ পিএম


সীমান্ত জেলার এসপিদের সতর্ক থাকার নির্দেশ- আইজিপি

ছবি- সংগৃহীত।

 

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, ভারত-পা‌কিস্তান চরম উত্তেজনা ঘিরে বাংলাদেশের নিরাপত্তার কথা ভেবে সীমান্ত জেলাগুলোর পু‌লিশ সুপারদের (এসপি) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যেন দেশের নিরাপত্তা বিঘ্নিত না হয়।  

আজ বুধবার( ৭ মে) বিকালে রাজধানীর গুলশান-১ এর বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতা ২০২৪ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, ‘ভারত ও পা‌কিস্তানের সংঘাত ঘিরে বাংলাদেশের নিরাপত্তা যেন বি‌ঘ্নিত না হয়, কোনো জ‌ঙ্গি বা সন্ত্রাসীরা যেন দেশে প্রবেশ করতে না পারে- এজন্য সীমান্ত জেলাগুলোর পু‌লিশ সুপারদের সতর্ক করা হয়েছে।’

বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে- এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ ক্লাবের সভাপতি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টেশনের (পিবিআই) অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালসহ অন্যান্য কর্মকর্তারা।

এদিকে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার।

এতে বলা হয়, বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে- এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।

 

Ads