ভবনে মাদক পেলে মালিককেও আইনের আওতায় আনা হবে- ডিবি হারুন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৪ জানুয়ারি ২০২৪, ১১:০৭ পিএম


ভবনে মাদক পেলে মালিককেও আইনের আওতায় আনা হবে- ডিবি হারুন

ছবি- সংগৃহীত।

 

রাজধানীর বেশকিছু জায়গা মাদকের হটস্পট হয়ে উঠেছে। কোনো ভবন মাদক ব্যবসা ও সেবনের জন্য ব্যবহার করা হলে মালিককেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

 

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে ডিবি অফিসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
 

এর আগে ১১ জানুয়ারি রাতে সবুজবাগের বাসাবো এলাকায় নাদিম নামের এক বাক প্রতিবন্ধীকে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করে ডিবির মতিঝিল বিভাগ। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ডিবি পুলিশকে জানায়, নিহত নাদিমও মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসার দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটেছে।

 

এ সময় হারুন অর রশীদ জানান, সবুজবাগের বেশকিছু জায়গা মাদকের হটস্পট হয়ে উঠেছে। অনেক মাদক ব্যবসায়ীর নাম পাওয়া গেছে, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। কোনো ভবন মাদক ব্যবসা ও সেবনের জন্য ব্যবহার করা হলে মালিককেও আইনের আওতায় আনা হবে।

 

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, পুলিশ রাজনীতির অংশ না। তার অসংলগ্ন কথাবার্তা নাটক, পুলিশকে নিয়ে মন গড়া কথা বলা ঠিক না।

 

এ সময় এক প্রশ্নের জাবাবে ডিবি প্রধান বলেন, রিজভী সাহেব কি বলেন ঠিক নাই। সে হয়তো ভুলে গেছেন তার অফিসের দারোয়ানের কাছে চাবি ছিল। আবার পুলিশকে চিঠি দেন, এটা তার অস্বাভাবিকতা। 

Ads