রাজশাহীতে কাউন্সিলরের চেম্বারে আওয়ামী লীগের হামলায় গুলিবিদ্ধ ১

সাকিবুল ইসলাম স্বাধীন

২৫ নভেম্বর ২০২৩, ০৩:৩৬ এএম


রাজশাহীতে কাউন্সিলরের চেম্বারে আওয়ামী লীগের হামলায় গুলিবিদ্ধ ১

রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর মনিরুজ্জামান মনিরের সাথে রাজশাহী নগরীর বালিয়াপুকুর এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতার সঙ্গে ২৭ নাম্বার ওয়ার্ড কাউন্সিলরের চেম্বারে হামলা করায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বালিপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। 


স্থানীয়রা জানান, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। কাউন্সিলর চেম্বারে এক সালিশ চলাকালীন সময় তরিকুল ও সনেট নামের বালিয়া পুকুরের বাসিন্দা হঠাৎ কাউন্সিলরকে গালিগালাজ শুরু করে।  তর্কাতর্কির একপর্যায়ে তরিকুল ও শনেট পিস্তল বের করে কাউন্সিলর মনিরুজ্জামান মনিকে তাক করে বলেন তোকে মেরে নতুন কাউন্সিলর তৈরি করতে আমাদের দুই মিনিট সময় লাগবে না। তখন কাউন্সিলরের এর লোকজন উত্তেজিত হাওয়াই দুই পক্ষের তর্কাতর্কি থেমে নিরব পরিবেশ আসে। এর কিছুক্ষণ পরে তরিকুল ও সনেট তার দলবল নিয়ে দেশীয় অস্ত্র লোহার পাইপ, হাসিয়া, দাও ,রামদা ও পিস্তল নিয়ে হামলা চালায়। হামলা ঠেকানোর জন্য কাউন্সিলরের চেম্বারের ও স্থানীয় বাসিন্দারা ইট  ছুড়ে দুর্বৃত্তদের তাড়ানোর চেষ্টা করে ।তখন তরিকুল ও সনেট ৭-৮ রাউন্ড গুলি করে। এতে আকরামুল হক গুড্ডু (৩৫) নামের একজন পায়ে গুলিবিদ্ধ হয়েছে।


গুড্ডু কাউন্সিলর মনির অনুসারী বলে জানা গেছে। সে নগরী বড়বনগ্রাম এলাকার সিরাজুল ইসলামের ছেলে।


এদিকে, রাত সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ গুড্ডুর অবস্থা অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স যোগে ঢাকার পঙ্গু হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন স্বজনরা।
অন্যদিকে, সংঘর্ষের ঘটনার পর থেকে বালিয়াপুকুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।


বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ফোর্স নিয়ে উপস্থিত ছিলাম । এই ঘটনায় পরে আইনগত ব্যবস্থা  চলমান রয়েছে এখনো কোনো আসামি গ্রেফতার করা যায়নি।
 

Ads