শেরপুরে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩০ নভেম্বর ২০২২, ০৮:০৩ পিএম


শেরপুরে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

শেরপুর জেলার সদর উপজেলার শেরপুর ও বয়রা পরানপুর মৌজার কানাসাখোলা-অষ্টমীতলা জেলা মহাসড়ক আঞ্চলিক মহাসড়কের যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় সড়ক ও সেতু নির্মাণের নিমিত্তে জমি অধিগ্রহণ প্রকল্প এবং নালিতাবাড়ী উপজেলার সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন গুরুত্বপূর্ণ মহাসড়কের পণ্য পরিবহনের উৎসমুখে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

 

২৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ ওই ক্ষতিপূরণের চেক বিতরণ করেন।

 

ওইসময় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা) মো. আশরাফুল আলম রাসেল, সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. খাইরুল ইসলামসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

 

সওজ জানায়, শেরপুর সদর উপজেলার শেরপুর ও বয়রা পরানপুর মৌজার ৬ জন পরিবারের মাঝে ২২ লক্ষ ৪৩ হাজার ১৯৯.১২ টাকার চেক এবং নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া মৌজার ৬ জন পরিবারের মাঝে ২২ লক্ষ ৪৭ হাজার ৩৭১.২২ টাকার চেক তাদের হাতে তুলে দেওয়া হয়।

 

Ads