শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক

২৬ মে ২০২৫, ০৭:২৮ পিএম


শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে বিজ্ঞপ্তি

 

দালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী ১৩ জুন দশটায় সশরীরে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আজ সোমবার (২৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর নির্দেশে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ এস এম রুহুল ইমরান স্বাক্ষরিত নোটিশটি একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

উল্লেখ, কিছুদিন আগে ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ শেখ হাসিনার এমন বক্তব্যের একটি অডিও ভাইরাল হয়। ওই কথপোকথনের ফরেনসিক পরীক্ষা করে সেটি হাসিনার বলে সত্যতা পাওয়ার কথা জানায় ট্রাইবুনালের প্রসিকিউশন।

ওই বক্তব্যের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার আবেদন করা হয়।

 

Ads