নড়াইলে হত্যার দায়ে একজনের ফাঁসির আদেশ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৫ নভেম্বর ২০২১, ০৯:৩১ পিএম


নড়াইলে হত্যার দায়ে একজনের ফাঁসির আদেশ

ছবি- প্রতিদিনের চিত্র।

 

ফাতেমা নামের একজনকে হত্যার দায়ে রিপন মোল্লাকে ফাঁসির আদাশে দিয়েছে আদালত। আজ সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান এ আদেশ দেন। এসময় আরও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক।

 

দন্ডপ্রাপ্ত আসামী হলেন নড়াইলের নড়াগাতি থানার কালিনগর গ্রামের মোকছেদ মোল্লা (মকু)’র ছেলে।

 

মামলার বিবরণে জানা গেছে, নড়াইলের নড়াগাতি থানার কালিনগর গ্রামের মোকছেদ ওরফে মকু মোল্লার মেয়ে ফাতেমাকে ২০১৯ সালের ১৯ নভেম্বর বেলা ৩টার দিকে কালিনগর গ্রামের নালিয়া নদীর ঘাটে কাপড় পরিষ্কার করতে যায়। আসামী রিপন মোল্লা পেছন থেকে ধাক্কা মেরে পানিতে ফেলে চুবিয়ে বাঁশের লাঠি ও টেংগারী দিয়ে যখম করে তাকে হত্যা করে। পরে লাশ পানির নিচে কাদায় পুঁতে রাখে। আসামী রিপন মোল্লার ছেলে রাশেদ মোল্লা বিষয়টি দেখতে পায়। বিকেলে ফাতেমাকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে এক পর্যায়ে রাশেদ মোল্লার বর্ণনা অনুযায়ী নদীর ঘাট থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ আসামী রিপন মোল্লাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার ঘটনা শিকার কওে আদালতে জবানবন্দী দেয়।

 

এ ঘটনায় ফাতেমার পিতা মোকছেদ ওরফে মকু মোল্লা বাদী হয়ে নড়াগাতি থানায় মামলা দায়ের করেন।

 

Ads