হামের উপসর্গে একদিনে ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৭০

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পিএম


হামের উপসর্গে একদিনে ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৭০

ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ে নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১১৩ জন।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২০ হাজার ৮৫১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৬২ হাজার ৪৮ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

মৃত্যুর হিসাবেও পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১১ শিশু। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৫ জনে। একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ১০১ জন। সব মিলিয়ে নিশ্চিত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে।

Ads