রিমার্ক এইচবি এবার তৈরি করল নতুন ইতিহাস: শাকিব খান
১৭ মার্চ ২০২৫, ০১:০২ পিএম
নিজেকে দেখতে একটু সুন্দর লাগুক কে না চায়? সময়ের তাগিদেই মানুষ এখন নিজেকে পরিপাটি হয়ে সবার সামনে উপস্থাপন করার প্রয়োজনীয়তা অনুভব করছে। প্রত্যেকে এখন তার চুল, ত্বক, চোখ, ঠোঁট সহ দেহসজ্জা নিয়ে বেশ সচেতন। নারীরা তো বটেই, পিছিয়ে নেই পুরুষেরাও। আর এ কারনে, দিন দিন বাড়ছে হেলথ আর বিউটি পণ্যের ব্যবহার। একইসঙ্গে বাড়ছে প্রচার ও প্রসার। বাড়ছে মার্কেট শেয়ারও ।
বিশ্বব্যাপী মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটেছে। ফলে সময়ের তাগিদেই মানুষ এখন মানসম্মত পণ্যের দিকে ঝুঁকছে। সেই চাহিদা পূরণের চ্যালেঞ্জ নিয়ে রিমার্ক এলএলসি ইউ এস এ-এর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচ বি বিশ্বব্যাপী ব্যাপক পরিসরে ধাপে ধাপে বিশাল বিনিয়োগের লক্ষ্যে কাজ শুরু করে যাচ্ছে । প্রতিষ্ঠানটি জনগনের দোরগোড়ায় মানসম্মত কসমেটিকস, স্কিন কেয়ার হোমকেয়ার, পাসোর্নাল কেয়ার পণ্য সামগ্রী পৌছে দেওয়ার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে । ইউরোপ আমেরিকায় স্থাপিত গবেষণাগারে পণ্যের গুনগত মান উন্নয়নের জন্য পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন দেশে স্থাপিত কারখানার মাধ্যমে গুনগত মান ঠিক রেখে পণ্য উৎপাদন করে যাচ্ছে রিমার্ক।
এতদিন হালাল কসমেটিকস ও স্কিন কেয়ার খাতে বাংলাদেশের কোন কোম্পানি না থাকলেও রিমার্ক এইচবি এবার তৈরি করতে যাচ্ছে নতুন ইতিহাস। নকল-ভেজালে অতিষ্ট ক্রেতারা এখন একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন। দেশে-বিদেশে গিয়ে বিপুল সংখ্যক মানুষ হালাল পণ্য পছন্দ করেন। আমরা উন্নতমানের হালাল পণ্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার চেষ্টা্ করে যাচ্ছি। যারা ইতিমধ্যে আমাদের পণ্য ব্যবহার করেছেন তারা বুঝেছেন এই পণ্যগুলো অতি উচ্চমানের। আমি মনে করি এটাও আল্লাহর রহমত। কারন, আপনারা দেখেছেন বিএসটিআই ৩৪টি পণ্যের পরীক্ষা করে দেখেছে আমদানিকৃত এসব পণ্যের অধিকাংশই ভেজাল ও নকল। সেখানে রিমার্ক-হারল্যান সাধারণ মানুষের স্বস্তির জায়গা নিশ্চিত করছে। একইসঙ্গে রিমার্কের হাত ধরে বৈশ্বিক হালাল কসমেটিকস, স্কিন কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্যের শত বিলিয়ন ডলারের বাজারে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। লিলি হালাল বিউটি সোপ ও অলিন হালাল লিপবামের মাধ্যমে সারা বিশ্বজুড়ে হালাল কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্যের বাজারে ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে যাচ্ছে রিমার্ক।

এই অর্জন শুধু রিমার্কের নয়, এই অর্জন পুরো বাংলাদেশের। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই বিএসটিআই-কে, তাদের প্রত্যয়নের মাধ্যমেই আমরা পেয়েছিলাম হালাল সার্টিফিকেট আর তারই ধারাবাহিকতায় আজ আমরা বিশ্ব হালাল কসমেটিকস, স্কিন কেয়ার পণ্যের বাজারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। হালাল পণ্যের ক্রমবর্ধমান বাজারে রিমার্কের হাত ধরে বাংলাদেশ শীঘ্রই একটি শক্ত অবস্থান তুলে ধরে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
এই শত বিলিয়ন ডলারের বৈশ্বিক হালাল মার্কেটে বাংলাদেশের প্রবেশ নিঃসন্দেহে গর্বের। মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ বিভিন্ন দেশের হালাল মার্কেটে বাংলাদেশি স্কিন কেয়ার, কসমেটিকস পণ্যের বিশাল চাহিদা বাংলাদেশকে বহির্বিশ্বে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। বেশ কিছু দেশে রপ্তানি আদেশ পাওয়ার পর এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ আজারবাইজানে চলছে হালাল পণ্যের রপ্তানির কাজ।
রিমার্ক-হারল্যান বিশ্বাস করে পরিশুদ্ধতায়। আর তাই রিমার্ক হারল্যান কাজ করছে পণ্যের হালাল সার্টিফিকেশন নিয়ে। এখন ৮ টি পণ্যের জন্য মিলেছে হালাল সার্টিফিকেট। এই বছরের শেষ নাগাদ এই সংখ্যা নিশ্চিতভাবে যেন ১০০ অতিক্রম করে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা। আর এইভাবে একদিন বাংলাদেশের রিমার্ক বিলিয়ন ডলারের হালাল মার্কেটে নেতৃত্বস্থানীয় স্থানে পৌছাবে। আর এভাবেই একদিন বাংলাদেশের রিমার্ক সারা বিশ্বের কাছে একটি আস্থার নাম হয়ে উঠবে। সারা বিশ্বের এক নাম্বার হোমকেয়ার, পারসোনাল কেয়ার, স্কিন কেয়ার ও কালার কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে মানুষ এক নামে চিনবে।
কারন রিমার্কের লক্ষ্য মানুষের কল্যাণে কাজ করা। দেশের মানুষের জীবনমান উন্নয়নে নিজের অবস্থান থেকে অংশগ্রহণ করা। আপনারা আস্থা রাখুন রিমার্কের উপর। রিমার্ক আপনাদেরই। আমরা সবাই মিলেই রিমার্ক পরিবার। আর এই পরিবারের আমরা সবাই মিলেই একসাথে দেশের অগ্রগতিতে কাজ করে যাবো হাতে হাত ধরে।























