আইকন অ্যাওয়ার্ড সহ আন্তর্জাতিকভাবে সিলেকশনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র "শ্রাবণ জ্যোৎস্নায়"

বিনোদন ডেস্ক

১৯ জানুয়ারি ২০২৫, ০৬:৪১ পিএম


আইকন অ্যাওয়ার্ড সহ আন্তর্জাতিকভাবে সিলেকশনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

 

ই নিয়ে ৭ম বারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র "শ্রাবণ জ্যোৎস্নায়" শ্রেষ্ঠ প্রযোজক, শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং আইকন অ্যাওয়ার্ড সহ আন্তর্জাতিকভাবে সিলেকশনে গেলো এবং ১১টি পুরস্কার পেল।

তামান্না সুলতানা প্রযোজিত, আবদুস সামাদ খোকন পরিচালিত, দিঘী ও গাজী আব্দুন নূর অভিনীত, মনির খানের "ভব পারে লও আমারে বাইয়া" গানটি দর্শকদের হৃদয় ছুঁয়ে নিয়েছে।

বর্তমানে ইট কাঠের জঙ্গলে, নদীর চরে অভিনীত দৃশ্যগুলো যেন এক একটি অপার্থিব চিত্র কল্প। শ্রাবণ জোছনায় আদ্যোপান্তর একটি অপূর্ব প্রেমের ছবি।

 

প্রকৃতির মত জীবন কি এত সুন্দর? বিচ্ছেদের ডাক যখন আসে তখন পূর্ণিমার চাঁদে কি অমাবস্যার গ্রহণ লাগে? নাকি শ্রাবণ জ্যোৎস্নার আলোতে ভেসে যায় কল্পনার সব রং?
দর্শক এই সিনেমাটিকে উপলব্ধির করেছে হৃদয় দিয়ে।

আন্তর্জাতিকভাবে চলচ্চিত্রটি সমাদৃত হওয়ায় আমি ভীষণভাবে কৃতজ্ঞ পরিচালক, অভিনেতা-অভিনেত্রী সংগীত পরিচালক, সংগীত শিল্পীসহ সকল কলাকৌশলির প্রতি, এবং আমার বাবার প্রতি যার আর্থিক সহযোগিতা ব্যতীত এই সিনেমাটি সম্পূর্ণ করা সম্ভব হতো না। 

 

পুরস্কার আমাদেরকে নতুন কাজ করতে আগ্রহী করে তোলে।

চলচ্চিত্রটির প্রযোজক তামান্না সুলতানা এভাবেই তার অনুভূতি ব্যক্ত করলেন নিম্নোক্ত সাতটি আন্তর্জাতিক ফেস্টিবলের পুরস্কার গ্রহণের পরে।

Alpine Frames Film Festival (Switzerland)
Sweden Film Awards
Bangkok Movie Awards
IDEAL INTERNATIONAL FILM FESTIVAL
Artody Entertainment Sci-fi Horror & Fantasy Fest ( New York)
Asian Talent International Film Festival 2025
Indo Dubai International Film Festival

 

 

 

Ads