বিয়ের পিঁড়িতে বসছেন আমির কন্যা

বিনোদন ডেস্ক

০৩ জানুয়ারি ২০২৪, ১০:১৮ পিএম


বিয়ের পিঁড়িতে বসছেন আমির কন্যা

 

লিউড সুপারস্টার আমির খান ও রীনা দত্তের মেয়ে ইরা খান আজ বুধবার প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে। গত বছরই দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সেরেছিলেন এই জুটি।

 

গতকাল মঙ্গলবার এই হবু দম্পতির হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মুম্বাইতে। যার বেশ কিছু ছবি ও ভিডিও এই মুহূর্তে ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। মহারাষ্ট্রীয় রীতিনীতি মেনেই হয়েছে সেই অনুষ্ঠান।

 

ওই অনুষ্ঠানে দেখা গেয়েছে আমিরের দুই প্রাক্তন স্ত্রীকে। সেখানে আমিরের প্রথম স্ত্রী ইরার মা রিনা দত্ত যেমন উপস্থিত ছিলেন, তেমনই ছিলেন আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও।

 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের ভিডিওতে উঠে এসেছে ইরার গায়ে হলুদের অনুষ্ঠানের নানান মুহূর্ত।

 

সেখানে কিরণ রাওকে সোনালী পাড়, হালকা বেগুনি রঙের ট্রাডিশনাল শাড়ি, মহারাষ্ট্রীয়ান স্টাইলেই পড়তে দেখা গিয়েছে। অনুষ্ঠানে গিয়ে কিরণকে হবু জমাই নূপুর শিখরের মা প্রীতম শিখরের সঙ্গে কথা বলতে দেখা গেল। একইভাবে সেখানে মহারাষ্ট্রীয়ান স্টাইলে শাড়ি পরে হাজির ছিলেন আমিরের প্রথম স্ত্রী রিনা দত্ত।

 

মেয়ের বিয়ে উপলক্ষ্যে ইতোমধ্যেই আলোয় সেজে উঠেছে আমির খান ও রিনা দত্তের বাড়ি। দোতালা পুরো বাড়িকে গোলাপি ও সাদা আলোয় আলোকিত করেছেন তারা। ওদিকে নূপুরও ইতিমধ্যেই ফুল দিয়ে সাজিয়ে ফেলেছেন পুরো বাড়িকে।

 

জানা গেছে, বলিউডের এই রাজকীয় বিয়ের আসর মুম্বাইয়ের বান্দ্রার অভিজাত পাঁচতারা হোটেল তাজ ল্যান্ডস এন্ডে বসবে। এরপর বিটাউনের এই নবদম্পতির দুটি জমকালো রিসেপশনের আয়োজন রয়েছে। যার একটি ৬ ও অপরটি ১০ জানুয়ারিতে হবে।

 

ইরা আর নূপুরের বিয়ের রিসেপশন পার্টির একটি মুম্বাইতে এবং অপরটি জয়পুরে হবে। মুম্বাইয়ের রিসেপশনে বলিউড তারকাদের মেলা বসতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

 

উল্লেখ্য, দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ১৮ নভেম্বর বাগদান সারেন ইরা এবং নূপুর।

Ads