সাড়া ফেলেছে এম এ আলম শুভ'র লেখা গান 'মনের মানুষ'

বিনোদন ডেস্ক

২২ অক্টোবর ২০২৩, ০৬:১৮ পিএম


সাড়া ফেলেছে এম এ আলম শুভ'র লেখা গান 'মনের মানুষ'

ছবি- সংগৃহীত।

 

স্প্রতি নতুন একটি নাটকের গান 'মনের মানুষ' প্রকাশের পরপরই ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক যোগোযোগ মাধ্যমে। গানটির কথা লিখেছেন এম এ আলম শুভ, কণ্ঠ দিয়েছেন কোনাল ও সজীব। সুর ও সংগীত করেছেন সজীব নিজেই।

 

হাসিব হোসাইন রাখির পরিচালনায় 'মনের মানুষ' শিরোনামের নাটকে একই শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে। প্রকাশের পরপরই শ্রোতারা গানটিকে খুব ভালোভাবে গ্রহণ করেছেন৷ নাটকটিতে অভিনয়ে ছিলেন সময়ের জনপ্রিয় তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। নাটক ও গানটি সিনেমাওয়ালা নামের একটি ইউটিউব চ্যালেন থেকে প্রকাশিত হয়েছে।

Ads