পূজায় বেশ সাবধানী অন্ত্বঃসত্ত্বা শুভশ্রী
২২ অক্টোবর ২০২৩, ০৪:০০ পিএম
ছবি- সংগৃহীত।
প্রতি বছর দুর্গাপূজায় চার দিন চার রকমের সাজে দেখা যায় টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এবং রাজ চক্রবর্তীকে। পূজার প্রতি দিন সেজেগুজে বিভিন্ন প্যান্ডেলে যান অভিনেত্রী। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির সকলের সঙ্গে সময় তো কাটানই, পাশাপাশি অনেক সময় চলে যান হালিশহরের বাড়িতে। গত বছর দশমীতে গিয়েছিলেন বর্ধমানে নায়িকার পুরনো এলাকায়। তবে এই বছর খুবই সাবধানে থাকতে হচ্ছে নায়িকাকে। কারণ দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন শুভশ্রী। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের শেষেই মা হবেন শুভশ্রী। ফলে অনেক সাবধানে চলতে হচ্ছে তাকে।
কলকাতায় যে বাড়িতে দুই তারকা থাকেন সেখানেই জাঁকজমক ভাবে দুর্গাপূজার আয়োজন করা হয়। এবারও আয়োজন করা হয়েছে। যেখানে তৈরি পূজার প্যান্ডেলে দেখা গেল রাজ এবং শুভশ্রীকে। সঙ্গে ছিল তাদের তিন বছরের ছেলে ইউভান চক্রবর্তীও। তবে এ বার খুব বেশি ঘুরতে দেখা যায়নি তাদের। এ জন্য অবশ্য মনও খারাপ নায়িকার।
ইনস্টাগ্রামের স্টোরিতে তার মনখারাপের কথা জানতে পেরেছে অনুরাগীরা। সম্প্রতি একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। যেখানে তিনি বারান্দায় দাঁড়িয়ে, আপন মনে খেলনা বন্দুক অর্থাৎ ‘ক্যাপ’ ফাটিয়ে চলেছেন অভিনেত্রী।
তবে সপ্তমীর সকালে ছেলে এবং স্বামীকে নিয়ে পূজার মণ্ডপে ঘুরে এলেন তিনি। সেই ছবিই পোস্ট করেছেন শুভশ্রী। সবাইকে মহাসপ্তমীর শুভেচ্ছাও জানিয়েছেন। এই পূজা শেষ হলেই চলে আসবে ডেলিভারির সময়। আপতত নতুন অতিথিকে স্বাগত জানানোর প্রস্তুতিতে ব্যস্ত শুভশ্রী এবং রাজ।






















