রাজকে ডিভোর্স দিয়েছেন পরী মণি
২০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৫ পিএম
ছবি- সংগৃহীত।
সংসার ভেঙ্গেছে চিত্রনায়ক শরিফুল রাজ ও পরী মণি দম্পতির। ১৭ সেপ্টেম্বর চিত্রনায়ক শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরী মণি। এই তথ্য নিশ্চিত করেছেন পরীর একাধিক ঘনিষ্ঠ সূত্র।
ব্যক্তিগত সমস্যার জেরে দীর্ঘদিন আলাদা থাকছিলেন এই আলোচিত দম্পতি।
পরীমনি ও শরিফুল রাজ ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন। তবে পারিবারিকভাবে ২০২২ সালের ২২ জানুয়ারি ঘরোয়াভাবে আবার তাদের বিয়ে হয়। ২০২২ সালের ১০ আগস্ট তাদের ঘরে আসে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।






















