‘সাউন্ড অফ সাইলেন্স’ আইয়ুব বাচ্চুর প্রথম গিটার শো আগামী শুক্রবার

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২১ মার্চ ২০১৭, ০৭:০১ পিএম


‘সাউন্ড অফ সাইলেন্স’ আইয়ুব বাচ্চুর প্রথম গিটার শো আগামী শুক্রবার

ব্যান্ড তারকা ও গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু সম্প্রতি ঘোষণা দিয়েছিলেন শিগগিরই গিটার শো নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে আসবেন বলে। বাচ্চু ভক্তদের অনেক অনুরোধও ছিল এরকম একটি শো’র।

সেই কথা রাখতে আইয়ুব বাচ্চু আসছেন তার প্রথম গিটার শো নিয়ে। ইতোমধ্যে দিন-তারিখও ঠিক হয়ে গেছে। আগামী ১০ই মার্চ অনুষ্ঠিত হবে বাচ্চুর প্রথম গিটার শো ‘সাউন্ড অফ সাইলেন্স’। আইয়ুব বাচ্চু তার অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে পোস্টারসহ ঘোষণা দিয়েছেন। 

দেশের ছয়টি বিভাগে অনুষ্ঠিত হবে এই আয়োজন। ১০ই মার্চ ঢাকায় এবং এরপর পর্যায়ক্রমে দেশের আরো ৫টি বিভাগে এই শো’র আয়োজন করা হবে। 

আইয়ুব বাচ্চু বলেন, আসলে শো তো নিয়মিতই করা হয়। বিভিন্ন স্থানে এখনো কনসার্টে অংশ নিচ্ছি। এসব কনসার্টে শুধু গানই গাওয়া হয়। গিটার বাজানো হয় খুব কম। তাই গিটার বাজানো ও শোনানোর ক্ষুধাটা থেকেই যায়। সেই চিন্তা থেকেই শুধু গিটার নিয়ে লাইভ কনসার্টের পরিকল্পনাটা করেছিলাম অনেক আগেই, সেটির বাস্তবায়ন হচ্ছে এখন। 

১০ই মার্চ ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে গিটার শো ‘সাউন্ড অফ সাইলেন্স’ শুরু হবে বিকাল ৪টায় আর চলবে রাত ৮টা পর্যন্ত। উইজার্ড শোবিজ, এবি কিচেন এবং ডিজে প্রো-র যৌথ আয়োজনে এই শো অনুষ্ঠিত হচ্ছে। টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা।

Ads