হলিউডে কালো চামড়ার কোনও মূল্য নেই: লুপিতা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৮ ডিসেম্বর ২০১৫, ০৫:৫৭ পিএম


হলিউডে কালো চামড়ার কোনও মূল্য নেই: লুপিতা

বিনোদোন ডেস্ক :: বৈষম্যের বিরুদ্ধে হলিউডে জোরালো হচ্ছে প্রতিবাদী সুর। লিঙ্গ বৈষম্যই হোক বা পারিশ্রমিকে পার্থক্য। এবার গায়ের রং নিয়ে মুখ খুললেন অস্কার জয়ী লুপিতা নিয়োংগো।

ছবিতে একশো বছর বয়সি এলিয়েনের চরিত্রে অভিনয় করেছেন অস্কার জয়ী লুপিতা। মুভির প্রমোশনে কত কথাই তো বলেন তারকারা। কিন্তু লুপিতা সে পথে হাঁটেননি। স্টার ওয়ার্স সিরিজের নতুন সিনেমা মুক্তি পাবে আগামী ২৫ ডিসেম্বর।

দ্য ফোর্স অ্যাওকেনস-এ তাঁর চরিত্রের কথা বেশি না বলে নজর ঘুরিয়েছেন হলিউডের চিরাচরিত অস্বস্তিকর একটি প্রশ্নে। গায়ের রং কি এখনও স্টারডমের অন্তরায়? না হলে এখনও ছবির পর্দায় বা ম্যাগাজিনের পাতায় সাদা চামড়ার তারকাদের ভিড় কেন বেশি? উত্তরটা দিতে অনেকেই ঢোক গিলবেন!

কিন্তা লুপিতার স্পষ্ট জবাব, টেলিভীশন হোক বা ম্যাগাজিন— যেখানেই চোখ ঘোরাই না কেন, কৃষ্ণাঙ্গদের দেখা যায় না। পশ্চিমাদের সৌন্দর্য ধারণা গড়ে ওঠেছে শ্বেতাঙ্গদের ঘিরে। আর এ সব দেখে নিজেকে কেমন যেন অদৃশ্য মনে হয়।

তিনি আরও বলেন, আমরা এমন একটা সমাজে বাস করি, যেখানে কালো চামড়ার কোনও মূল্য নেই।

৩২ বছরের সেরা অভিনেত্রী ক্ষোভ ঝেড়ে বলেন, শুধুমাত্র কালো চামড়ার বলেই সকলে ফিরে তাকান, আমাদের ছবি তোলেন।

Ads