ম্যাডোনা প্যারিসের জন্য কান্নায় ভেঙে পড়লেন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৬ নভেম্বর ২০১৫, ০৫:৪০ পিএম


ম্যাডোনা প্যারিসের জন্য কান্নায় ভেঙে পড়লেন

বিনোদন ডেস্ক :: প্যারিসে হামলার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন পপস্টার ম্যাডোনা। স্টকহোমে এক কনসার্টে তিনি তার ভক্তদের উদ্দেশ্যে আবেগময়ী বক্তৃতা দেন।

ম্যাডোন বলেন, তিনি এতোটাই ভেঙে পড়েছিলেন যে, তার কনসার্টটি বাতিল করবেন ভেবেছিলেন। তিনি বলেন, আমার মনে হলো কনসার্ট বাতিল করলে তাতে সন্ত্রাসীদের জয় হবে।  স্বাধীনতা উপভোগ করার থেকে আমরা কেন বিরত থাকব?

শুধু ভালোবাসাই বিশ্বকে বদলে দেবে, বলেন, পপস্টার। এরপর তিনি দর্শকদের নীরবতা অবলম্বন এবং  ভিকটিমদের জন্য প্রার্থনা করতে বলেন। তিনি কনসার্ট শুরু করেন ১৯৮৯ সালে গাওয়া ‘লাইক এ প্রেয়ার’ গান দিয়ে।

 

Ads