প্রযোজক হিসেবেও বলিউডে প্রতিষ্ঠিত শাহরুখ: কৃতি স্যানন
১২ নভেম্বর ২০১৫, ১০:৩২ পিএম
ছবি-সংগৃহীত
শাহরুখ খান শুধু একজন অভিনেতা নন, তিনি প্রযোজক হিসেবেও বলিউডে প্রতিষ্ঠিত। তার একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে ‘রেড চিলি’ নামে । বর্তমানে এ প্রতিষ্ঠান প্রযোজনা করছেন চলতি বছরে মুক্তির অপেক্ষায় থাকা বহুল প্রতীক্ষিত ছবি ‘দিলওয়ালে’। ‘দিলওয়ালে’ ছবির শাহরুখকের সহ-অভিনেত্রী কৃতি স্যানন এই ছবির ব্যাপারে প্রযোজক শাহরুখকে নিয়ে এ মন্তব্য করেছেন।
বলিউডের আর সব প্রযোজকের মত পয়সা খরচ নিয়ে কখনোই ভাবেন না শাহরুখ, এমনটাই প্রডিউসার শাহরুখ খান সম্পর্কে মন্তব্য করেছেন অভিনেত্রী কৃতি স্যানন।
কৃতি বলেন, শাহরুখ স্যার প্রযোজক হিসেবে এত অসাধারণ যে, কেউ তার সাথে কাজ না করলে ভাবতেই পারবেন না। তিনি ছবির প্রতিটি খুঁটিনাটি শট পারফেক্টলি করতে চান, তা করতে যতো টাকাই খরচ হোক না কেন তা নিয়ে তিনি মাথা ঘামান না। ছবির জন্য টাকা খরচে তার মত এত উদার মনের মানুষ আমি আর কাউকে দেখেনি।
শাহরুখ স্যার ছবিতে তার খরচ সম্পর্কে আমাদের বলেন, লক্ষ লক্ষ ভক্ত তার পকেটের পয়সা খরচ করে আমাদের সিনেমা দেখবে, তখন আমার পয়সা আমাদের পরিশ্রম সবাই উসুল হয়ে যাবে।
উল্লেখ্য, জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠির পরিচালনায় দীর্ঘ পাঁজ বছর পর ফের একসাথে জুটিবদ্ধ হয়েছেন শাহরুখ খান ও কাজল। এরইমধ্যে শ্যুটিংয়ের কাজ প্রায় শেষের পথে। আসছে ১৮ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে শাহরুখ ও কৃতি স্যানন ছাড়াও আছেন কাজল, বরুন ধাওয়ান, জনি লিভার, বোমান ইরানিসহ অনেকে।


































