অভিষেক হচ্ছে মীম কলকাতা চলচ্চিত্রে
০৫ নভেম্বর ২০১৫, ০৩:২১ পিএম
ছবি-সংগৃহীত
বিদ্যা সিনহা মীম এবার কোলকাতায় একটি চলচ্চিত্রে অভিষেক হয়ে গেলন। অভিনেতা সোহমের সাথে ‘ব্ল্যাক’ নামের একটি আধুনিক এবং রোমান্টিক ছবিতে অভিনয় করবেন তিনি।
সম্প্রতি ঢাকায় ‘ব্ল্যাক’ ছবির একটি গানের শুটিং শেষ হলো। তার এ ছবির জন্য দেশীয় চ্যানেলসহ কলকাতার সঙ্গীত বাংলায় মীম অভিনীত এই ছবির একটি রোমান্টিক গানের প্রচারও হচ্ছে। এটিকেও মীম তার ক্যারিয়ারের অন্যতম সাফল্য হিসেবে গুনছেন।
ইদানীং দেখা যাচ্ছে উঠতি চলচ্চিত্র তারকাদের ফেসবুক এবং ইউটিউব ভিউ নিয়ে আনন্দিত পাশাপাশি তাদের লাইক কমেন্ট চলছেই। সেক্ষেত্রে মীম-সোহমের ‘হালকা হালকা’ গানটি ডিজিটাল দর্শকদের টানছে খুব। তাদের জন্য সুখবর মাত্র ৩ দিনে লাখ দর্শক ছাড়িয়ে গেছে এই গান শোনার।
বাংলার জনপ্রিয় অভিনয় শিল্পী তার এই নতুন খবরের অঙ্ককে উপভোগ করছেন। জানাগেছে ঐ বাংলার ‘ব্ল্যাক’ চলচিত্র প্রযোজনা প্রতিষ্ঠানও বেজায় খুশি বাংলাদেশি তারকার এই নান্দনিক অভিষেকে। শুধু অপেক্ষার পালা সোহম-মীম জুটির রসায়নটা কেমন যাবে।


































