টারমিনেটরকে সামলালেন জার্মান পুলিশ!

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ অক্টোবর ২০১৬, ০৪:৫৩ পিএম


টারমিনেটরকে সামলালেন জার্মান পুলিশ!

।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। জার্মানীর এক ব্যস্ত রেল স্টেশনে সাইক্লিং করার সময় আরনল্ড সোয়ার্জনেগারকে আটক করেছে পুলিশ। জরিমানা করা হয়েছে পুলিশের সঙ্গে সেলফি!

মিউনিখের অক্টোবরফেস্ট স্টেশনে টারমিনেটর খ্যাত এই তারকার সঙ্গে পুলিশের দেখা হয়। অবশ্য রেল স্টেশনে সাইকেল চালানোর জন্য আরনল্ডকে ভর্ৎসনা শুনতে হয়।

সোয়ার্জনেগার জানান যে হাঁটতে তার সমস্যা হচ্ছিল। দু:খ প্রকাশ করতে ছবির জন্য পোজ দিতে রাজী হন টারমিনেটর।

পুলিশ পরে টুইট করে, "সাইক্লিং নিষিদ্ধ, এমনকি টারমিনেটরের জন্যও"।

পুলিশ এক বিবৃতিতে জানায়, দুপুরে ব্যস্ত সময়ে দুজন সাইক্লিং করছিল। একজনকে থামানো হয় এবং সতর্ক করা হয়।

একজন বলে, তাকে তাড়াতাড়ি যেতে হবে কারণ তিনি আরনল্ড সোয়ার্জনেগারের বডিগার্ড।

ক্যালিফোর্নিয়ার এই সাবেক গভর্নরের জন্ম অস্ট্রিয়াতে  এবং তিনি খুব ভাল জার্মান বলতে পারেন। পরে তিনি তার ভুল স্বীকার করেন এবং তার দেহরক্ষীর জন্য দু:খ প্রকাশ করেন।

সোয়ার্জনেগার বর্তমানে বেশ কিছু খেলার উৎসবের প্রচারের জন্য ইউরোপ ভ্রমন করছেন। সম্প্রতি বার্সেলোনা ফুটবল ক্লাবের এক ট্রেইনিং সেশনে তিনি যোগ দেন।

Ads