জঙ্গি আতঙ্ক: শ্যুটিংয়ের উপর নোটিশ জারি!

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৬ আগস্ট ২০১৬, ০৪:৫৪ পিএম


জঙ্গি আতঙ্ক: শ্যুটিংয়ের উপর নোটিশ জারি!

।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। দেশের বর্তমান পরিস্থিতি খুব একটা ভাল যাচ্ছে না। জঙ্গি তৎপরতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আর এই পরিস্থিতিকে সামনে রেখে দেশের সেলিব্রেটিদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘উত্তরা সেক্টর কল্যাণ সমিতি’ একটি জরুরী নোটিশ জারি করেছে।

নোটিশে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতির নিরিখে, উত্তরা সেক্টর কল্যাণ সমিতি, রাজউক ও প্রসাশনের জরুরী সিদ্ধান্ত অনুযায়ী গত ০১/০৮/১৬ হতে সকাল ৮টা হতে রাত ১১টার পর কোন প্রকার ইনডোর শ্যুটিং করা যাবে না। এমনকি রাস্তায়ও না। এ বিধি কোনভাবেই অমান্য করা যাবে না বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে এক অভিনেতা জানান, বর্তমান আমারা নিরাপত্তাহীন ভাবে চলাফেরা করছি। আমাদের ভিতরে সব সময় জঙ্গি আতঙ্ক বিরাজ করে। যেহেতু এমন একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা অবশ্যই ভালো।

Ads