১৮ নভেম্বর বিয়ে করব : সালমান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৮ জুলাই ২০১৬, ০৫:১৭ পিএম


১৮ নভেম্বর বিয়ে করব : সালমান

।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। এ অভিনেতার বিয়ে নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন চলছে বলিপাড়ায়।

এদিকে বিয়ে নিয়ে প্রায়ই সালমানকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। সম্প্রতি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার আত্মজীবনী ‘এস অ্যাগেইনস্ট অডস’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে সালমানকে তার বিয়ে নিয়ে প্রশ্ন করেন সানিয়া।

অনুষ্ঠানে এ টেনিস তারকা সালমান খানকে বলেন, ‘সবাই জানতে চান আপনি কবে বিয়ে করবেন?

প্রশ্ন শুনে কিছুটা লজ্জিত হয়ে সালমান উত্তর দেন, ‘১৮ নভেম্বর। তিনি আরো বলেন, ‘হ্যাঁ, ১৮ নভেম্বর বিয়ে করব। তবে কোন ১৮ নভেম্বর তা জানা নেই। গত বিশ-পঁচিশ সাল থেকে নভেম্বরই চলছে। কিন্তু কোন বছরে এটি হবে তা জানা নেই।

প্রসঙ্গত, সালমানের বাবা সেলিম খান এবং মা সালমার বিয়ে হয়েছিল ১৮ নভেম্বর। এছাড়া এ অভিনেতার বোন অর্পিতার বিয়েও দুই বছর আগে ১৮ নভেম্বরেই হয়েছিল। তাই গুঞ্জন সালমান খানও বিয়ের দিন হিসেবে ১৮ নভেম্বরকেই বেছে নিবেন।

ব্যাচেলর থাকা নিয়ে কারো কাছ থেকে অভিযোগ শুনতে হয় কিনা জানতে চাইলে বাজরাঙ্গি ভাইজান খ্যাত এ তারকা সানিয়াকে বলেন, আমি কয়েকজনকে চিনি যারা অভিযোগ করেন। আপনি ভাবতেও পারবেন না কতটা চাপ দেওয়া হয়।

এরপর অভিযোগকারীদের নাম প্রকাশ করে সালমান বলেন, আমি আমার মা এবং বোনদের কথা বলছি। তারা চায় আমি বিয়ে করি।

দেখা যাক সুলতান খ্যাত এ তারকা শেষ পর্যন্ত তার পরিবারের ইচ্ছা পূরণ করেন কিনা। আর কাকে বিয়ে করে সালমান তার ব্যাচলর তকমাটা মুছে ফেলবেন তা দেখতেও মুখিয়ে তার ভক্তরা।

Ads