একসঙ্গে হচ্ছেন জেমস ভক্তরা
২৬ জুন ২০১৬, ০৯:৫৭ পিএম
।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের ভক্তরা মিলে এবার গড়তে যাচ্ছেন নতুন সংগঠন ‘জেমস ফ্যান ক্লাব’। ঈদের পরে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হবে। জেমস বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফিরলে আনুষ্ঠানিকভাবে এই ক্লাবের ঘোষণা দেওয়া হবে।
বিভিন্ন সামাজিক সেবামূলক কাজে অংশ নেবেন জেমসের ভক্তরা। এই চিন্তা থেকেই জেমস ফ্যান ক্লাব গঠিত হচ্ছে। ঢাকার ইস্কাটনের একটি রেস্তোরাঁয় সোমবার (২৭ জুন) এ বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে জেমসের ভক্তদের পাশাপাশি বেশ কয়েকজন সঙ্গীতশিল্পী ও সাংবাদিক উপস্থিত থাকবেন।
আশির দশকে ফিলিংস ব্যান্ডের মাধ্যমে সংগীতাঙ্গনে জেমসের আবির্ভাব। এরপর নগরবাউল নামে সারাদেশ জয় করেছেন। স্বতন্ত্র কণ্ঠ দেশের সীমানা ছাড়িয়ে অন্য দেশেও তাকে এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা। বলিউডের বিভিন্ন ছবিতে কয়েকটি গান গেয়েছেন তিনি।


































