সিঙ্গাপুরে গান গাইবেন রুনা লায়লা
০৯ অক্টোবর ২০১৫, ১০:৩১ পিএম
ছবি-সংগৃহীত
বাংলাদেশের সঙ্গীত শিল্পী রুনা লায়লা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংগীত পরিবেশন করতে সিঙ্গাপুর যাচ্ছেন। তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন আগামী ২০ অক্টোবর।
আগামী ২২ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুরের একটি পূজা বাড়িতে গান গেয়ে শোনাবেন তিনি।
রুনা লায়লা সিঙ্গাপুর যাওয়ার কথা খবর নিশ্চিত করে বলেন, অনেক বছর পর আমি গান গাইতে সিঙ্গাপুর যাচ্ছি। সেখানকার আয়োজকদের ভাবনাটা আমার কাছে ভালো লেগেছে। অনুষ্ঠানে এক সাথে রূপসী বাংলা আর পূজোর সম্মিলন থাকছে। বহুবছর প্রবাসে থেকে যারা রূপসী বাংলাকে মনে ধারণ করেন তাদের দেখে ভালো লাগে আমার। এসব আয়োজনে গান গাওয়ার মাধ্যমে আমি তাদেরকে উপভোগ করি।
আর এবারের এ দুর্গোৎসবটির নাম রাখা হয়েছে গীতি আলেখ্য ‘রূপসী বাংলা ও আমাদের পূজো’। দুর্গোৎসবের আয়োজন করেছে সিঙ্গাপুরের বাংলা ইউনিভার্সাল সোসাইটি।


































