গুরুর স্মরণে বৈশাখী টিভির বিশেষ আয়োজন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০২ জুন ২০১৬, ০৪:১৫ পিএম


গুরুর স্মরণে বৈশাখী টিভির বিশেষ আয়োজন

প্রতিদিনের চিত্র ডেস্ক :: বাংলাদেশে ব্যান্ডসঙ্গীতের পথিকৃৎ গুরু আজম খান। আগামী ৫ জুন এই বরেণ্য সঙ্গীতশিল্পীর মৃত্যুবার্ষিকী। আজম খানের স্মরণে বৈশাখী টেলিভিশন আয়োজন করছে বিশেষ অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’।

এই সঙ্গীতায়োজনে সরাসরি গান পরিবেশন করবেন আজম খানের মেয়ে ইমা খান, তাশমনি ও জিয়াউল হাসান পিয়াল। আগামী শুক্রবার রাত ১১টায় সম্প্রচার হবে অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে আজম খানের জনপ্রিয় এবং কালজয়ী সব গান পরিবেশন করবেন শিল্পীবৃন্দ। ‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘আলাল ও দুলাল’, ‘রেললাইনের ওই বস্তিতে’, ‘অনামিকা’সহ অসংখ্য জনপ্রিয় গানগুলো থাকবে অনুষ্ঠানে।

অনুষ্ঠান চলাকালীন দর্শক টেলিফোনে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। এছাড়াও এসএমএস এর মাধ্যমে গানের অনুরোধ বা মতামত জানাতে পারবেন। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আসিফ রহমান ও আলমগীর রাসেল।

Ads