ম্যাডোনা কড়া সমালোচনার মুখোমুখি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১০ মে ২০১৬, ১০:০২ পিএম


ম্যাডোনা কড়া সমালোচনার মুখোমুখি

বিনোদন ডেস্ক :: মেটগালা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে হলিউড তারকা ম্যাডোনা কড়া সমালোচনার মুখোমুখি হয়েছেন। অনুষ্ঠানে তার পরিধেয় কালো রঙের গাউন এবং স্পোর্টিং পার্টস নিয়ে সমালোচনা করেন অনেকে। কিন্তু আমেরিকান এ সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী এত সহজে দমে যাওয়ার নন। তিনি টুইটারে এ সমালোচনার পাকাপোক্ত জবাব দিয়েছেন।

৫৭ বছর বয়সী এ অভিনেত্রী জানান, পোশাককে তিনি তার রাজনীতির অংশ মনে করেন। কারণ তিনি পোশাককে লিঙ্গ সমতার অংশ মনে করেন। তাই নিউইয়র্কের 'মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট কস্টিউম ইনস্টিটিউট বেনিফিট' আয়োজনে পোশাক নিয়ে এ ধরনের মন্তব্য নারীর ক্ষমতায়নের অন্ধকার দিকটি স্পষ্ট করে বলে তার অভিমত।

ফ্যাশন স্টেটমেন্টের পাশাপাশি তিনি তার পোশাককে রাজনৈতিক স্টেটমেন্ট বলে উল্লেখ করেন। সেক্ষেত্রে পোশাক নিয়ে এ মন্তব্য নারীর নিরাপত্তা ও স্বাধীনতাহীনতার ইঙ্গিত প্রকাশ করে বলে জানান তিনি।

মেটগালা অনুষ্ঠানে ম্যাডোনা এবার পরেছিলেন রিবার্দো টিস্কির ডিজাইন করা কালো রঙের পোশাক।

গত বছর প্রকাশিত হয় তার সর্বশেষ অ্যালবাম 'রেবেল হার্ট'। প্রকাশের পরপরই টপচার্টে জায়গা করে নেয় এটি। বর্তমানে ব্যস্ত রয়েছেন নতুন অ্যালবামের কাজ নিয়ে।

Ads