মহতী উদ্যোগে সোনাক্ষী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ মে ২০১৬, ০৯:২১ পিএম


মহতী উদ্যোগে সোনাক্ষী

বিনোদন ডেস্ক :: ভূমিকম্পে নেপাল বিধ্বস্ত হওয়ার এক বছর পেরিয়ে গেছে। তবে শত শত প্রাণহানি আর অসংখ্য মানুষের গৃহহীন হওয়ার বেদনাময় স্মৃতি ঠিকই পীড়া দেয় এখনও। ক্ষতিগ্রস্তদের অনেকে পুনর্বাসনের মাধ্যমে ঘরবাড়ি পুনর্নির্মাণে হাত দিয়েছেন। অনেকের এখনও সাহায্য-সহযোগিতা প্রয়োজন। 

জানা গেছে, নেপাল আর্মি ওয়াইভস অ্যাসোসিয়েশন আয়োজিত তহবিল সংগ্রহের অনুষ্ঠানে নাচবেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। আয়োজকদের লক্ষ্য নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা। নেপালে সেনাবাহিনীতে কর্মরতদের স্ত্রীদের সংগঠন এটি। 

আগামী ১৪ মে নেপালের কাঠমান্ডুতে যাবেন সোনাক্ষী। ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে যতোটা সম্ভব অবদান রাখার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ২৮ বছর বয়সী এই অভিনেত্রীর কথায়, ‘ভূমিকম্পে নেপালের হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু আমি জানি, দেশটি ঠিকই আবার ঘুরে দাঁড়াবে। নেপালিরা সাহসী ও অতিথিপরায়ন। বহু বছর ধরেই নেপালে যাওয়ার কথা ভাবছিলাম। এটাই হবে নেপালে আমার প্রথম যাত্রা। ভালো লাগছে যে মহতী কারণে সেখানে যাওয়া হচ্ছে। এ অনুষ্ঠানে অংশ হতে পেরে আমি আনন্দিত।’

Ads