এই মুহূর্তে অ্যাডাল্ট ছবিতে আগ্রহী নন সানি !

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০২ মে ২০১৬, ০৬:৪৩ পিএম


এই মুহূর্তে অ্যাডাল্ট ছবিতে আগ্রহী নন সানি !

বিনোদন ডেস্ক :: সানি লিওন বিরাট লেভেলে নাখোশ ইদানীং। সারাদিন মনের ভিতরে খুঁত খুঁত ঘ্যান ঘ্যান। কী যেন নেই কী যেন নেই ভাব। ‘মস্তিজাদে’ বক্স অফিসে ভয়ঙ্কর ধ্যাড়ানোর পরে তিনি কেমন যেন একটা হয়ে গিয়েছেন।

সম্প্রতি সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে সানি জানিয়েছেন, তিনি এই মুহূর্তে অ্যাডাল্ট কমেডি ছবিতে আগ্রহী নন।

তিনি আরো বলেছেন, তিনি সঠিক কোনো প্রজেক্টের অপেক্ষায় রয়েছেন। তেমন প্রস্তাব এলে তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবেন। তার মতে, এদেশে অ্যাডাল্ট কমেডি ছবির একটা পারম্পর্য প্রয়োজন।

পারম্পর্যের অভাবেই এখনো পর্যন্ত এদেশের দর্শক অ্যাডাল্ট কমেডিকে সিরিয়াসলি নেন না।  

‘মস্তিজাদে’-র ভরাডুবির পিছনে পরিচালকের কিছু অবদান থাকলেও থাকতে পারে, এমন ইঙ্গিতও প্রদান করেছেন সানি।

Ads