ঋত্বিক-কঙ্গনার গোপন ছবি ফাঁস!

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ এপ্রিল ২০১৬, ০৯:১৭ পিএম


ঋত্বিক-কঙ্গনার গোপন ছবি ফাঁস!

বিনোদন ডেস্ক :: কঙ্গনার মেইল নিয়ে রীতিমত যুদ্ধ চলছে ঋত্বিক ও কঙ্গনার আইনজীবীর মাঝে। এখন পর্যন্ত পাওয়া বিভিন্ন তথ্যানুসারে সাইবার গ্রুপ কঙ্গনাকে দোষী বলে মনে করছেন।

এই পর্যন্ত কঙ্গনার মেইল থেকে ঋত্বিকের নিকট হাজার হাজার মেইল পোস্ট করা হয়েছে। কিন্তু ঋত্বিক কখনও কোন মেইলের উত্তর দেয়নি। এটা খুব স্পষ্টভাবে প্রমাণিত।

ঋত্বিকের মতে, তিনি শুধুমাত্র চলচ্চিত্রের কাজ ছাড়া কখনও কঙ্গনার সাথে কোন কথা বলেনি। কিন্তু সম্প্রতি তাদের যে ছবি আলোড়নের সৃষ্টি করেছে, তা দেখে বুঝা যাচ্ছে যে, এটা তাদের কোন সিনেমার অংশ নয়। এটি ক্রিশ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবার পূর্বে একটি পার্টির ছবি। সেখানে তাদের দুইজনকে বন্ধুর চেয়ে বেশি কিছু মনে হচ্ছিল।

টাইম্‌স অফ ইন্ডিয়ায় প্রকাশিত এই ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। এবার ঋত্বিক ও কঙ্গনা এই সিনেমার বিষয়ে কি বলেন তা এখন দেখার অপেক্ষা।

Ads