ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে ইবিতে আন্ত:হল বিতর্ক প্রতিযোগিতা


ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে ইবিতে আন্ত:হল বিতর্ক প্রতিযোগিতা


সলামী শিক্ষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্ত:হল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে শাখা ছাত্রশিবির। ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এর উদ্বোধনী সেশনে অংশগ্রহণ করেন শহীদ জিয়াউর রহমান হল ও শাহ্ আজিজুর রহমান হলের বিতার্কিকেরা।

বিতর্কে 'একমুখী শিক্ষাব্যবস্থা ব্যতীত শিক্ষা অধিকার নিশ্চিত সম্ভব নয়' বিষয়ে পক্ষ ও বিপক্ষ দলের বিতার্কিকেরা তাদের যুক্তিসমূহ তুলে ধরেন।

বিচারক হিসেবে ছিলেন সাবেক টিভি বিতার্কিক মো. খালিদ হাসান, আইইউডিএস এর সাবেক কার্যনির্বাহী সদস্য সাইফুর রহমান ও স্পিকার হিসেবে ছিলেন আইইউডিএস সদস্য-সচিব দিদারুল ইসলাম।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহা. মাহমুদুল হাসান বলেন, এটা মূলত ইসলামী শিক্ষাদিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে। শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে ভিত্তিপ্রস্তর কেমন হওয়া উচিত এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৬৯ সালের ১২ আগস্ট শহীদ আব্দুল মালেক একটি বক্তব্য রেখেছিল। সেখানে তিনি যুক্তির মাধ্যমে তার বক্তব্যগুলো উপস্থাপন করেন, যে শিক্ষাব্যবস্থার ভিত্তি ইসলাম হওয়া দরকার। যার মাধ্যমে নৈতিক শিক্ষায় শিক্ষিত একটি ভালো জাতি তৈরি করা সম্ভব হবে। তার যুক্তিপূর্ণ বক্তব্যে সবাই উজ্জীবিত হয়ে ওঠে। আব্দুল মালেকের বক্তব্যের কাছে যুক্তিতে হেরে যায় বামদল-সহ আরও অনেকে। পরবর্তীতে ১৫ আগস্ট তাকে সোহরাওয়ার্দী উদ্যানে একটি ইটের উপর মাথা রেখে অন্য ইট দিয়ে আঘাত করে মাথা থেতলে হত্যা করা হয়।

তাকে স্মরণ করেই মূলত এই আয়োজন।  বর্তমান প্রেক্ষাপটে শিক্ষাব্যবস্থার পরিবর্তন করা অপরিসীম হয়ে দাঁড়িয়েছে। সে জায়গা থেকে শিক্ষাব্যবস্থার রূপরেখা কী হবে, ভিত্তি কী হওয়া দরকার সেটা সামনে নিয়ে আসার জন্য আমরা এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছি।

ইসলামী শিক্ষা বিষয়ে বক্তব্য দেওয়ার কারণে,১৫ আগস্ট  ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণ রসায়ন বিভাগের শিক্ষার্থী আব্দুল মালেককে হত্যা করা হয়। শহীদ আব্দুল মালেককে স্মরণে রাখতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনটিকে ইসলামী শিক্ষা দিবস হিসেবে পালন করে আসছে।

 

Ads