মির্জাপুরে দীপ্ত নামের এক স্কুল ছাত্র নিখোঁজ
১৯ আগস্ট ২০২৩, ০২:৫২ পিএম
টাঙ্গাইলের মির্জাপুরে দীপ্ত সরকার(১৪) নামের এক স্কুল ছাত্র গত তিন দিন ধরে নিখোঁজ হয়েছেন বলে তার পরিবার জানিয়েছেন। এ ঘটনায় ওই ছাত্রের বাবা মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। দীপ্ত সরকার উপজেলার ভাতগ্রাম কে.আর.এস ইনস্টিটিউশনের ৮ম শ্রেণির ছাত্র বলে জানাগেছে।
পরিবার ও জিডি সুত্রে জানা যায়,দীপ্ত সরকার ভাতগ্রাম ইউনিয়নের ভাতগ্রাম কে.আর.এস ইনস্টিটিউশনে ৮ম শ্রেণিতে লেখাপড়া করতো। গত বৃহস্পতিবার(১৭ আগস্ট)সকালে সে বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। দীর্ঘ সময় পর বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখোঁজি করা হয়। এরপর থেকেই দীপ্তর পরিবার সব আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি। পরে শুক্রবার ওই ছাত্রের বাবা মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করেছেন।
দীপ্তর বাবা প্রণব কান্তি সরকার বলেন, মির্জাপুর ও পার্শ্ববর্তী দুটি উপজেলার বিভিন্ন জায়গায় খুঁজেও তার কোনো সন্ধান মিলছে না।
মির্জাপুর থানার ডিউটি অফিসার এস.আই মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, একটি জিডির কপি পেয়েছি। ওই ছাত্রকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।



































