মির্জাপুরে পালন করা হলো জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩০ মে ২০২৩, ০৭:০৮ পিএম


মির্জাপুরে পালন করা হলো জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

টাঙ্গাইলের মির্জাপুরে পালন করা হলো বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী। শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বেলা প্রায় ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল বাইপাস এলাকায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা,দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

 

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. রউফ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৭ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।

 

এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, সহ-সভাপতি জুলহাস মিয়া, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীন, জামুর্কী ইউপি চেয়ারম্যান ডি.এ মতিন, তরফপুর ইউপি চেয়ারম্যান আজিজ রেজা, উপজেলা যুবদল সভাপতি গোলাম মোস্তফা জীবন প্রমুখ।

Ads