শিবগঞ্জে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
১৪ অক্টোবর ২০১৯, ০৪:৩৭ পিএম
“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন সম্পদের ঝুকি হ্রাস করি” এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে উপজেলা কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে এতে সিনিয়র মৎস অফিসার বরুণ কুমার মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, যুব উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুল ইসলাম সহ গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।



































