ভাঙছে নদীর পাড়, বিলীন হওয়ার পথে শিক্ষা প্রতিষ্ঠান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৯ আগস্ট ২০২৫, ১২:৪১ পিএম


ভাঙছে নদীর পাড়, বিলীন হওয়ার পথে শিক্ষা প্রতিষ্ঠান

তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়

য়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মালিঝি নদীভাঙনের হুমকিতে রয়েছে। প্রতিনিয়ত নদীর ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে চরম ঝুঁকিতে পড়েছে বিদ্যালয়ের অবকাঠামো। শিক্ষার্থীরা প্রতিদিনই শঙ্কার মধ্যে ক্লাস করছে। তবে যেকোনো মুহূর্তে বিদ্যালয়টি নদীতে বিলীন হয়ে যেতে পারে।

একাধিক শিক্ষার্থী বলে, ‘আগে নদী অনেক দূরে ছিল। কিন্তু এখন ভাঙনের কারণে নদীটা আমাদের স্কুলের একেবারে কাছে চলে এসেছে।আমরা খেলাধুলা করতে পারি না। সব সময় ভয়ের মধ্যে থাকি।

অভিভাবকদের মধ্যে নুরুল আলম খান আলম বলেন আমাদের বিদ্যালয়ে প্রায় ৩০০ জন নিয়মিত শিক্ষার্থী ছিলো এখন এখন আর কেউ ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসতে চায় না। 
তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ আঞ্জুমান আরা বেগম বলেন,বিদ্যালয়ের খুব কাছাকাছি নদী হওয়াতে বিশেষ করে বর্ষাকালে আমরা সব সময় ঝুঁকিরমধ্যে থাকি যদি নদীগর্ভে এই বিদ্যালয়টি চলে যায়, তাহলে আমাদের শিক্ষার্থীদের আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থাকবে না।’

এলাকাবাসী এ স্কুলকর্তৃপক্ষ উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন এখানে যেন টেকসই বেড়িবাঁধ নির্মাণ করেন।তা হলে হয়তো বিদ্যালয়টি রক্ষা পাবে এবং শিক্ষার্থীরা নিরাপদে পড়ালেখা চালিয়ে যেতে পারবে।’

সিংহেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম তালুকদার জানান, এলাকার গুরুত্বপূর্ণ এ বিদ্যালয়টি রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এগিয়ে আসা উচিত।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ নেওয়াজ বেগমের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা জানান, তিনি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সাথে এ ব্যাপারে কথা বলেছেন। তারা দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

Ads