ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক

০৮ মে ২০২৫, ০৩:৩৪ পিএম


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

 

মুন্সীগঞ্জের সিরাজদিখানের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিরাজদিখানের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সটির চাকা ফেটে যায়। এ সময় মহাসড়কের পাশে থেমে অ্যাম্বুলেন্সটির চাকা সংস্কার করার সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয় এবং আরোহীদের চাপা দেয়।

সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এবং বাকি আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

 

Ads