লালপুরে ওএমএস-এর চাল বিক্রির শুভ উদ্বোধন

এ জেড সুজন মাহমুদ

২৩ মার্চ ২০২৫, ০৪:০৬ পিএম


লালপুরে ওএমএস-এর চাল বিক্রির শুভ উদ্বোধন

 

নাটোরের লালপুরে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির জন্য ওএমএস-এর চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দ বাজারে এই চাল বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরে আলম সিদ্দিকী, ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার মৃধা, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সোহাগ, এটিএম শামসুজ্জামান ডলার, গোপালপুর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুল ইসলাম সুমন, রাজশাহী কলেজ শাখার ছাত্রদল এর সাবেক যুগ্ম আহবায়ক এবং ওএমএস-এর ডিলার মোস্তাফিজুর রহমান মিনাল, ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলম হোসেন, আতিয়ার রহমান প্রমুখ।

 

Ads