আক্কেলপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক গুরুত্বর আহত

চৈতন্য চ্যাটার্জী

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৬ পিএম


আক্কেলপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক গুরুত্বর আহত

গ্রাফিক্স মানচিত্র

য়পুরহাটের আক্কেলপুরে প্রাইভেট কারের ধাক্কায় রবিউল ইসলাম (৩৫) নামের এক ব্যাটারি চালিত অটোভ্যান চালক গুরুত্বর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি)  ভোর ৬টায় উপজেলার আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। 

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালাগাড়ী নদীরকূল গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র দুই সন্তানের জনক রবিউল ইসলাম আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনী নামক স্থানে রাস্তার পার্শ্বে কর্তনকৃত সরিষা ভ্যানে উঠানোর সময় আক্কেলপুর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার সরিষার ভ্যানে ধাক্কা দিলে ভ্যানটি রাস্তার পার্শ্বে খাদে পড়ে যায়। এতে ভ্যানচালক রাস্তায় ছিটকে পড়লে প্রাইভেট কারটি তাঁর পায়ের উপর দিয়ে চালিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় ভ্যানচালককে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। তাঁর অবস্থার অবনতি হওয়ায় কত্যবরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাকে আইসিইউতে রাখা হয়েছে। বর্তমানে রবিউলের অবস্থা আশঙ্কা জনক তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি।

Ads