জানালা ভেঙ্গে দুর্ধর্ষ ডাকাতি

সাজ্জাদ হোসেন

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৯ পিএম


জানালা ভেঙ্গে দুর্ধর্ষ ডাকাতি

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি

রিদপুরের সদরপুরে এক প্রবাসীর বাড়িতে বিল্ডিং এর জানালা ভেঙ্গে  দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার  রাত ২টার দিকে উপজেলার বিষ্ণুপুর  ইউনিয়নের চরচাঁদপুর ছাদের খান ডাংগী গ্রামের মোঃ লোকমান হোসেনের বাড়িতে।

প্রবাসী লোকমান হোসেনের বউ জানান, গভীর রাতে ৭/৮জন ডাকাতের দল বিল্ডিং এর জানালা ভেঙে রুমে প্রবেশ করে। আমি সহ আমার দুই কন্যাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্টিলের আলমারির তালা খুলে  ১১ ভরি স্বর্ণ নগদ ২৬ হাজার টাকা একটি মোবাইল ফোন হাতিয়ে নেয়। পরে ডাকাতের দল ঘর থেকে বের না হওয়ার হুমকি দিয়ে তারা চলে  যায়।

এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোতালেব হোসেন জানান, ঘঠনাস্থলে পুলিশ পরিদর্শন করে নিশ্চিত হয়েছে তবে ভুক্তভোগীদের অভিযোগ দিতে বলা হলেও তারা এখনো অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ads