ভ্যান থেকে ছিটকে পড়ে বাসচাপায় প্রাণ গেল ভ্যানযাত্রীর

চৈতন্য চ্যাটার্জী

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৯ পিএম


ভ্যান থেকে ছিটকে পড়ে বাসচাপায় প্রাণ গেল ভ্যানযাত্রীর

গ্রাফিক্স মানচিত্র

য়পুরহাটের আক্কেলপুরে মাংস কিনতে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে বাসের চাপায় প্রাণ গেল আসলাম হোসেন (৫৫) নামের একজন ভ্যানযাত্রীর।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের ডাকবাংলো সংলগ্ন রূপনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসলাম পৌর এলাকার শান্তা গ্রামের মৃত কফিল উদ্দিন সরদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আসলাম হোসেন ব্যাটারিচালিত ভ্যান যোগে মাংস কিনতে আক্কেলপুর কলেজ বাজারে আসছিলেন। পথে রূপনগর এলাকার উপজেলা পরিষদ কেজি স্কুলের সামনে এলে সড়কের পাশে মুরগির খাদ্যের একটি ট্রাক দাঁড়িয়ে থেকে খাদ্য আনলোড করছিল। ওই ট্রাকের  সঙ্গে ভ্যানটির এক্সেলের ধাক্কা লেগে আসলাম সড়কে ছিটকে পড়ে যান। এ সময় আক্কেলপুর বাস টার্মিনাল থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস সামনের চাকা আসলামের মাথার ওপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নিহতের আসলামের পুত্র সাজিদ বলেন, আমাদের বাড়িতে আত্মীয় এসেছিল। সেই জন্য আজ সকালে আমার বাবা আক্কেলপুর কলেজ বাজারে মাংস কিনতে যাওয়ার সময় বাসচাপায় মারা যান। আমরা মরদেহ ঘটনাস্থল থেকে বাড়িতে নিয়ে এসেছি।

প্রতিদিনের চিত্রকে বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান। তিনি বলেন, আক্কেলপুর থেকে বগুড়াগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই আসলাম হোসেন এক ব্যক্তি মারা যান। পরিবারের সদস্যরা লাশ বাড়ি নিয়ে গেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ads