রাজশাহীর বাগমারা থেকে এক শিশু সন্তান নিঁখোজ

নাজিম হাসান

২৭ জানুয়ারি ২০২৫, ০৪:৫২ পিএম


রাজশাহীর বাগমারা থেকে এক শিশু সন্তান নিঁখোজ


রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের বৈলশিং গ্রাম হতে গত ১৬ জানুয়ারী দুপুর থেকে রংপুরের শিশু মোরছালিন ওরফে ইমরান নামের পনের বছর বয়সের শিশু নিঁখোজ হয়েছে। এ ঘটনায় নিঁখোজের মা মমতাজ বেগম বাগমারা থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। 

জানা যায়, রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মুক্তারুল ইসলাম এর শিশু ছেলে বাগমারার বৈলশিং বাজারের একটি বেকারীতে শ্রমিক হিসেবে কাজ করতো। মাত্র পাঁচদিন সেখানে কাজ করার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 

নিঁখোজের মা মমতাজ বেগম জানান, ছেলেকে বিভিন্ন আত্বীয় স্বজনের বাড়ি বাড়ি খোঁজ করেও পাওয়া যাচ্ছেনা। কোন সুহৃদয়বান ব্যাক্তি ওই শিশুকে খুঁজে পেলে বাগমারা থানা অথবা রংপুরের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার মা মমতাজ বেগম। 

বাগমারা থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, শিশু নিঁখোজের ঘটনায় থানায় সাধারন ডায়েরী হয়েছে। তাকে খুঁজে পেতে পুলিশী তৎপরতা চলছে।   
 

 

Ads