আক্কেলপুরে দুই নারীর লাশ উদ্ধার

চৈতন্য চ্যাটার্জী

২৪ জানুয়ারি ২০২৫, ০১:২৬ পিএম


আক্কেলপুরে দুই নারীর লাশ উদ্ধার

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি

য়পুরহাটের আক্কেলপুরে পৃথক স্থানে নিজ বাড়ি থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলীমামুদপুর মধ্য পাড়া ও তিলকপুর ইউনিয়নের তিলকপুর পূর্ব বাজার থেকে ওই দুটি লাশ উদ্ধার করা হয়। আজ শুক্রবার সকালে মামলা দায়ের।

নিহতরা হলেন, তিলকপুর পূর্ব বাজার এলাকার কাঠ ব্যবসায়ী বাবু মিয়ার স্ত্রী আরিফা (২৮) এবং গোপীনাথপুর ইউনিয়নের আলীমামুদপুর মধ্য পাড়ার হোসেন আলীর স্ত্রী আনজুয়ারা (৬০)। আনজুয়ারার লাশ পরিবারের নিকট হস্তান্তর ও আরিফার লাশ থানা হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তিলকপুর পূর্ব বাজারে কাঠ ব্যবসায়ী বাবু মিয়া তার বাড়িতে স্ত্রী আরিফা গলায় ফাঁস দিয়েছে বলে চিৎকার করতে থাকে। এসময় স্থানীয়রা এসে দেখেন বাড়ির মধ্য ঘরের চৌকির উপরে আরিফার নিথর দেহ পড়ে রয়েছে । বাড়িতে লোকজনের ভীর হবে বলে কৌশলে সবাইকে বাড়ি থেকে বের করে দিয়ে বাহির দরজায় তালা দিয়ে পালিয়ে যায় স্বামী বাবু। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে এসে ইউপি সদস্য ও  স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিলকপুর ইউনিয়নের ইউপি সদস্য বাদশা আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশের উপস্থিতিতে বাড়ির প্রধান দরজার তালা ভেঙে ভিতরে দেখি আরিফার লাশ চৌকিতে শুয়ানো আছে। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনার পর থেকে তার স্বামী বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এদিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলীমামুদপুর মধ্য পাড়ায় নিজ বাড়ির গোয়ালঘর থেকে আনজুয়ারা (৬০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ।পরিবারের দাবী, তিনি দীর্ঘ দিন থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করেছে থানা পুলিশ। 

আনজুয়ারার স্বামী হোসেন আলী বলেন, সন্ধ্যার পর আমি ঔষধ নিতে বাজারে গেলে ফাঁকা বাড়িতে গোয়ালঘরের তালার বর্গায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। আমার স্ত্রীর সাথে কারো কোন ঝামেলা ছিলনা। আমাদের কোন অভিযোগ নেই।

গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, আনজুয়ারা শারীরিকভাবে অসুস্থ ও মানসিক ভারস্যাহীন ছিলেন। সকলের ধারনা সে আত্মহত্যা করেছে। 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, পৃথক স্থানে থেকে দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আরিফার লাশ ময়না তদন্তের জন্য জয়পুরহাট মর্গে পাঠানোর হয়। এঘটনায় আরিফার বাবা নওগাঁ জেলার আত্রাই উপজেলার ইসলাম ঘাটি গ্রামের আব্দুর রাজ্জাক একটি ইউডি মামলা দায়ের করেছেন। তিনি আরও বলেন, ময়নাতদন্তর পর এটা হত্যা না আত্মহত্যা জানা যাবে। গোপীনাথপুর ইউনিয়নের আলীমামুদপুর মধ্য পাড়ায় আনজুয়ারারপরিবারের কোন অভিযোগ না থাকায় তাঁর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

Ads