নাটোর -১ আসনে মাঠ গোছাতে ব্যস্ত বিএনপি

এ জেড সুজন মাহমুদ

২০ জানুয়ারি ২০২৫, ০৬:১৪ পিএম


নাটোর -১ আসনে মাঠ গোছাতে ব্যস্ত বিএনপি

 


ণঅভ্যুত্থানের পর থেকে নাটোর -১ আসনে পুরোদমে মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছে বিএনপি। নিয়মিতভাবে চলছে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির মত বিনিময় সভা ও কর্মী সমাবেশ।

দলীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর দলটি  দুই উপজেলাতে দুই শতাধিক কর্মী সমাবেশ করেছে। প্রতিটি সভায় ধানের শীষের প্রচার ও গণসংযোগ করা হচ্ছে। দীর্ঘ ১৬ বছর পর মামলা হামলা নির্যাতন অপেক্ষা করে এখানে বিএনপি নেতাকর্মীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, লালপুর ও বাগাতিপাড়া দুইটি উপজেলা নিয়ে নাটোর-১ (সংসদীয় আসন- ৫৮) আসন গঠিত। ১৯৮৪ সালে আসনটি সৃষ্ট হওয়ার পর  ১৯৮৬ সালে স্বতন্ত্র, ১৯৮৮ সালে জাতীয় পার্টি, ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত বিএনপি, ২০০৮ সালে জাতীয় পার্টি, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগ এবং ২০২৪ সালে স্বতন্ত্র (আওয়ামী লীগের ডামি প্রার্থী) এই আসনটিতে জয় লাভ করে।

এ আসনটি বিএনপির আসন নামে পরিচিত হলেও গত তিনটি ভোটারবিহীন নির্বাচনে জন সমর্থনের বাইরে ক্ষমতায় থেকে আওয়ামীলীগ সাধারণ জনগণের সহ বিএনপি নেতা কর্মীদের উপর জুলুম নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। স্থানীয় নেতারা ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি, টেন্ডারবাজি, চাদাবাজি, মাদক ও ইমো হ্যাকিং চক্র পরিচালনা করে বিভিন্ন অবৈধ ব্যবসার সঙ্গে জরিত হয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। ফলে অবৈধ অর্থের প্রভাবে  আওয়ামী ষড়যন্ত্র ত্বরান্বিত হচ্ছে। এছাড়া দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করছে বিএনপি।

লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বলেন, আওয়ামী লীগ নির্বাচনকে ব্যবস্থাকে একদম ধ্বংসের করে দিয়েছে আগামী নির্বাচনকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে ধরে নিয়ে সাংগঠনিক কার্যক্রম গুছিয়ে নেওয়া হচ্ছে। তারেক রহমানের ৩১ দফা অনুযায়ী দলীয় কর্মসূচি পালন ও নির্বাচনী প্রস্তুতি চলছে এবং বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে।

লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পা বলেন, "ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর লালপুর উপজেলার মানুষ এখন জনতার ঢল নিয়ে প্রতিটা সভা সমাবেশে মুক্ত আকাশে অংশ নিতে পারছে বিগত ১৬ বছরে আওয়ামী লীগ শাসনামলে আমরা যেটা পারি নাই। তারেক রহমানের প্রতিটি আদেশ বাস্তবায়নে আমরা সবাই সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা ও বিএনপি'র মিডিয়া সেলের সদস্য এ্যাড. ফারজানা শারমিন পুতুলের নির্দেশনায় ঐক্যবদ্ধ আছি। তার নির্দেশনায় আমরা উপজেলার দশটি ইউনিয়নের ও একটি পৌরসভা বিএনপি সহ অঙ্গ সংগঠনের বর্তমান কমিটির সভাপতি সেক্রেটারি সহ সবাইকে নিয়ে প্রত্যেকটি ওয়ার্ডে  মত বিনিময় ও কর্মীসভা করছি। ইতিমধ্যে লালপুর - বাগাতিপাড়ার গণমানুষের নেতা এ্যাড.ফারজানা শারমিন পুতুল নেতৃত্বে বেশ কয়েকটি জনতার ঢল নিয়ে বড় জনসভা করেছেন। আমরা তাকে সামনে রেখে উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ আছি।

লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার বলেন, "ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর লালপুর উপজেলার মানুষ মুক্ত বাতাসে মুক্ত মনে সভা সমাবেশে অংশ নিতে পারছে। তারেক রহমানের প্রতিটি আদেশ বাস্তবায়নে আমরা সবাই বিএনপি'র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নির্দেশনায় ঐক্যবদ্ধ আছি। তার নির্দেশনায় আমরা উপজেলার দশটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে  মত বিনিময় ও কর্মীসভা করছি। ইতিমধ্যে লালপুর - বাগাতিপাড়ার গণমানুষের নেতা তাইফুল ইসলাম টিপু তিনটি বড় জনসভা করেছেন। আমরা তাকে সামনে রেখে দলীয় কার্যক্রম গুছিয়ে নিচ্ছি।

বাগাতিপাড়া উপজেলা বিএনপি নেতা ও সদ্য সাবেক পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন বলেন, "বর্তমানে বাগাতিপাড়া উপজেলায় আ'লীগের অরাজকতা নেই। রাজনৈতিক পরিবেশও ভালো আছে। আমরা ইতিমধ্যে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে কর্মীসভা ও মতবিনিময় সভা করেছি। কমিটি গঠনের কাজ প্রায় শেষের দিকে। নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি খুব ভালো। এখানে বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, সেই বিপুল ভোটে জয় লাভ করবে।

বাগাতিপাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব হাফিজুর রহমান জানান, বর্তমানে বাগাতিপাড়ায় আ'লীগের কোন কর্মসূচি নেই। তবে তাদের করা মিথ্যা মামলায় এখনো  বিএনপি নেতাকর্মীদের আদালতে হাজিরা দিতে হচ্ছে। এর মাঝেই দলকে সংগঠিত করার কাজ চলছে।  বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলাদল সহ সহযোগী সংগঠনের সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্যে কাজ করা হচ্ছে।

লালপুর ও বাগাতিপাড়া থানা সূত্রে জানা যায়, আওয়ামী সরকার পতনের পর লালপুর থানায় কোন রাজনৈতিক মামলা হয়নি। তবে সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ, শহিদুল ইসলাম বকুল, শেফালী মমতাজ সহ দায়িত্বশীল অন্যান্য নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন। তবে কিছু নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় আছেন।

 

Ads