'ঐক্য সাম্য সংগ্রাম ছাড়া জাতির মুক্তি করা সম্ভব নয়'

ত্রিপন জয় ত্রিপুরা

২১ ডিসেম্বর ২০২৪, ০২:২১ পিএম


'ঐক্য সাম্য সংগ্রাম ছাড়া জাতির মুক্তি করা সম্ভব নয়'

 

কালে খাগড়াছড়ি জেলা পৌর টাউনহলে মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি সদর উপজেলা শাখা আয়োজনে হয় ৭তম কাউন্সিল সদর উপজেলা শাখা অনুষ্ঠিত হয়। কাউন্সিলে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা বলেন ঐক্য সাম্য সংগ্রাম ছাড়া কোন জাতি তার অধিকার আদায় এবং মুক্তি লাভ করতে পারে না।

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মারমা সম্প্রদায়কে এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা বলেছেন, পিঁছিয়ে আছে মারমা সম্প্রদায়। তাই অধিকার আদায়ের লক্ষ্যে সকলকে একতাবদ্ধ হয়ে নিজেদের বিপন্ন অস্তিত্ব রক্ষায় কাজ করতে হবে।

তিনি আরো বলেন, মারমা সম্প্রদায়কে সামাজিক ভাবে সচেতন হতে হবে। অধিকার আদায়ের প্রয়োজনে আন্দোলনে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

বক্তব্যের এক পর্যায়ে চাকরি,শিক্ষা,ব্যবসা-বাণিজ্য থেকে প্রতিটি সেক্টরে নিজেদের অধিকার আদায়ের ক্ষেত্রে স্বোচ্ছার থাকার আহ্বান জানিয়ে পিঁছিয়ে নয় এগিয়ে যেতে সব সময় এ সংগঠন কাজ করে যাওয়ার আহ্বান জানান।

বৈষম্যহীন সমাজ বিনির্মাণ হোক আমাদের অঙ্গিকার স্লোগানে খাগড়াছড়ি সদর উপজেলা শাখার কাউন্সিলে অন্যানদের মধ্যে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ এর খাগড়াজড়ি সদর শাখার রাপ্রু মগ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কংচাইরী মাষ্টার,সাধারন সম্পাদক কংজপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা প্রমূখ।

পরে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি সদর উপজেলা কমিটির সভাপতি মংখই মরামা,সম্পাদক থৈইউ করে ১০১ সদস্য বিশিষ্ট ঘোষণা করা হয়। এ সময় অন্যান্য অতিথিরা খাগড়াছড়ি জেলাকে শান্তি সম্প্রীতি শহর উল্লেখ করে এখানে আগামীতে বেঁচে থাকার জন্য আরো বেশি একতার সাথে একে অপরের আন্তরিকতা বৃদ্ধি ও আরো বেশি সাংগঠনিক হওয়ার অনুরোধ জানানো হয়।

 

Ads