গোদাগাড়ীতে একই আঙিনায় মসজিদ ও মন্দির ধর্মীয় আচারে দুই সম্পদায়ের মানুষ

নাজিম হাসান

০৮ অক্টোবর ২০২৪, ০৬:০০ পিএম


গোদাগাড়ীতে একই আঙিনায় মসজিদ ও মন্দির ধর্মীয় আচারে দুই সম্পদায়ের মানুষ


বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস অনেক সম্বৃদ্ধ, যা দৃষ্টান্ত ছড়িয়ে আছে দেশের বিভিন্ন জায়গায়। তেমনি এক নিদর্শন রয়েছে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার হাটপাড়া এলাকায়। একই আঙিনায় মসজিদ ও মন্দিরে শতবছর ধরে  ধর্মীয় আচার-আনুষ্ঠানিকতা পালন করে আসছেন দুই সম্পদায়ের মানুষ সাম্প্রদায়িকতার বিশবাস্ক কখনো আচর কাটতে পারেনি এখানে। 

আযান শুনে মসজিদে ছুটে যান মুসল্লীরা সৃষ্টিকর্তার আনুগত্য লাভের আশায় আদায় করে নামাজ। মসজিদের পাশেই মন্দির শারদীয় দুর্গা উৎসবের জাকজমক আয়োজন, প্রতিমা দর্শনে ভিড় করছে সনাতন ধর্মাবলম্বীরা। রাজশাহীর গোদাগাড়ী পৌর সদর পদ্মা নদীর পাশে হাটপাড়া এলাকায় একই আঙিনায় মসজিদ ও গোদাগাড়ী কেন্দ্রীয় মন্দির সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য এক দৃষ্টান্ত। মসজিদ ও মন্দির কমিটির লোকজন একসাথে বসে সিদ্ধান্ত নেই কিভাবে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হবে। নামাজের সময় বন্ধ থাকে ঢাকের বাদ্য বাজনা। 

মসজিদ কমিটির সদস্যরা বলেন, দীর্ঘদিন ধরে মসজিদ ও মন্দির পাশাপাশি আছে, আমরা জন্মের আগ থেকে দেখে আসছি, এখন পর্যন্ত একই আঙিনায় আছে। সনাতন ধর্মাবলম্বীরা তাদের পূজা পালন করছে। আমরা মুসলমানরা লক্ষ্য রাখি তাদের যেনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। মসজিদ ও মন্দির সংলগ্ন জায়গায় টিতে সনাতন ধর্মাবলম্বী যেমন তাদের পূজার কাজে ব্যবহার করে থাকেন, তেমনি মসজিদের মুসল্লীরা ওয়াজ মাহফিলে ও করেন। মন্দির কমিটির সভাপতি রাখু বাবু বলেন, এই মন্দির বহুবছর আগের পুরনো। এখানে পূজা পালন হয়, পাশেই আছে মসজিদ হিন্দু-মুসলমান আমরা একত্রিত হয়ে বসবাস করি। আমাদের অনেক ভালো লাগে।
 

 

Ads