আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চৈতন্য চ্যাটার্জী

০৭ অক্টোবর ২০২৪, ০৬:৩১ পিএম


আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

 

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে মোঃ রিদয় হোসেন (২৪) নামের এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়। পরে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করে। আজ সোমবার (৭ অক্টোবর) উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের জামালগঞ্জ স্টেশন সংলগ্ন ভালকি ব্রিজ নামক এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।

নিহত মোঃ রিদয় হোসেন উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের  মোঃ রবিউল ইসলামের পুত্র।

আক্কেলপুর স্টেশন ও সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানা যায়,  রাজশাহী হইতে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর স্টেশন থেকে ছেড়ে যায়। জামালগঞ্জ স্টেশন সংলগ্ন পৌঁছার আগে ভালকি ব্রিজ নামক এলাকায় মোঃ রিদয় হোসেন ট্রেনের নিচে পড়ে সঙ্গে সঙ্গে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার  তাকে মৃত ঘোষনা করেন।

 

Ads