বিরামপুরে ট্রাকের ধাক্কায় মুদি ব্যবসায়ী নিহত
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৩ এএম
দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মুদি ব্যবসায়ী নূর আলস (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর বিজুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নূর আলম উপজেলার বিজুল গ্রামের মৃত মনছুর আলীর ছেলে। তিনি পেশায় মুদি ব্যবসায়ী।
পুলিশ জানায়, মুদি ব্যবসায়ী নূর আলম বিরামপুর কলেজ বাজার তার দোকান থেকে বাই-সাইকেল যোগে বাড়ি ফেরার সময় উপজেলার বিজুল বালিকা উচ্চ বিদ্যালয়ের অদূরে পৌঁছালে বিরামপুর থেকে ছেড়ে আসা করলা, বেগুন বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাঁক্কা দিলে সে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটি পাশে একটি খাদে পরে যায়।
বিরামপুর থানার অফিসার ইনর্চাজ মমতাজুল হক জানান, ঘাতক ট্রাক চালক হেলপার পালিয়ে গেছে। নিহতের মরদেহ পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।

















