বিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন

হাফিজ উদ্দিন সরকার

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫১ পিএম


বিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন

 

রকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের বিরামপুর পৌরশহরের ঢাকামোড় মিজান শপিংমলের সামনে মানববন্ধন করেছেন শিক্ষকরা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় ডেলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলামে সভাপতিত্বে উপস্থিত বক্তব্য রাখেন , জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা শিক্ষাক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, রেল-কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা শিক্ষাক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ উপস্থিত শিক্ষক বৃন্দ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষরা।
 

 

Ads