ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৬ এএম
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নীলফামারী পুলিশ লাইন্স একাডেমির আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর (সোমবার) পুলিশ লাইন্স একাডেমি প্রাঙ্গণ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মোঃ মকবুল হোসেন জেলা পুলিশ সুপার ও সভাপতি পুলিশ লাইন একাডেমী, নীলফামারী।
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোঃ তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোসাদ্দিকুল আলম উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী।
অনুষ্ঠানে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও অফার দিবস নিয়ে আলোচনা করেন নীলফামারী খতিব বড় মসজিদের খতিব খন্দকার মোহাম্মদ আশরাফুল হক নূরী।
আলোচনা শেষে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী এবং তাদের অভিভাবকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সৌদি আরবের মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন এবং ৬২৫ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।

















